EXCELLENCE ACADEMY
YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY
ENVS
PH.NO - 7478448780
(ENVS) 1ST YEAR COMPULSORY PAPER ONLINE MCQ EXAM SUGGESTION + BROAD SUGGESTION + SHORT NOTES
1. FAO-এর পুরাো নাম কী?
ANS: : Food and Agricultural Organization.
2. বৃদ্ধি বিন্যাস কাকে বলে?
ANS: : জীবসংখ্যার বৃদ্ধি ও পরিবর্তন একটি নির্দিষ্ট গতি ও নিয়মে হয়।একে জীববৃদ্ধির বিন্যাস বলে।এটি দু-প্রকারের দেখা যায়।'j' আকারের বৃদ্ধি বিন্যাস ও 's' আকারের বৃদ্ধি বিন্যাস ।
3.পরিবেশগত চাপ কাকে বলে।
ANS: : যখন কোন নির্দিষ্ট পরিবেশে একটি প্রজাতির জীবসংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পায় তখন খাদ্য, বাসস্থান প্রভৃতির অভাব ঘটে, এবং জীবসংখ্যায় তার বিরুপ প্রভাব পড়ে এই প্রভাবকে পরিবেশগত চাপ বলে।
4. ধারণক্ষমতা কাকে বলে?
ANS: : একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বাসস্থানে কোন প্রজাতির সর্বাধিক সংখ্যা বহন করার ক্ষমতাকে ধারণ ক্ষমতা বলে।
5. মানুষের সংখ্যার অত্যধিক হারে বৃদ্ধির প্রধান কারণ কী?
ANS: : কৃষিকার্যে ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি ও চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য।
6. কোন সালকে বিশ্ব জনসংখ্যা বর্ষ ঘাোষণা করা হয়েছিল?
ANS: : ১৯৭৪ খ্রীষ্টান্দকে।
7. গত ১০০ বছরে ভারতের জনসংখ্যা কি হারে বৃদ্ধি পেয়েছে?
ANS: : প্রায় ৩.৫ গুণ বৃদ্ধি ঘটেছে।
8. বর্তমান ভারতের কত অংশ ভূমি অরণ্যে আচ্ছাদিত?
ANS: : প্রায় ১৪ শতাংশ, যেখানে একটি দেশের মাোট ভূমির ৩৩ শতাংশ অরণ্য থাকা প্রয়াোজন।
9. ভারতের কত সংখ্যাক মানুষেরা বন্যাপ্রবণ অঞ্চলে বাস করে?
ANS: : প্রায় ২৫ থেকে ৩০ কোটি মানুষ।
10. ভারতবর্ষে সহনযাোগ্য শব্দমাত্রা কত?
ANS: : দিনের বেলায় ৬৫ ডেসিবল এবং রাতের সময় ৫৫ ডেসিবল
11. কোন ধরণের বৃদ্ধি বিন্যাসে পপুলেশান বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত হয়?
ANS: : J আকারের।
12. মানুষের বৃদ্ধিতে কোন ধরণের বৃদ্ধি বিন্যাস দেখা যায়?
ANS: : S আকারের।
13. জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
ANS: : ম্যালথাস।
14. শিম্পবিপ্লব কবে শুরু হয়?
ANS: : অষ্টাদশ শতাব্দীতে।
15. আমরা যে ছায়াপথে বাস করি তার নাম কী?
ANS: : মিল্কি ওয়ে।
16. Silent Spring বা নীর বসন্ত বইটি কার লেখা?
ANS: : Rachel carson
17. NON-DEGRADABLE-কথাটির অর্থ কী?
ANS: : যেসব বর্জ্য পদার্থ মাটি, জল ও বাতাসের মেশে না তাদের NON-DEGRADABLE পদার্থ বলে।যেমন - প্লাষ্টিক।
18. বিশ্বব্যাঙ্ক কর্তৃক নির্ধারিত দারিদ্রের সংজ্ঞা কী?
ANS: : দৈনিক মাথাপিছু আয় এক মার্কিন ডলারের কম হলে সেই ব্যক্তিকে দরিদ্র বলে চিহ্নিত করা হয়।
19. আফ্রিকা মহাদেশের দূর্ভিক্ষ পীড়িত দুটি দেশ কী কী?
ANS: : ইথিওপিয়া ও সাোমালিয়া।
1)প্রশ্নঃ ভূমিক্ষয়
ভূমির উপরিভাগের মৃত্তিকার এক স্থান থেকে অপর স্থানে পরিবাহিত হওয়ার ভূমিক্ষয় বলা হয়। যদিও ইহা একটি বায়ু ও জল প্রবাহ জনিত প্রাকৃতিক ঘটনা, কিন্তু ইহা অতিমাত্রায় ত্বরান্বিত হয় মানব সমাজের বিভিন্ন কার্যাবলীর জন্য। যেমন চাষ আবাদ, নিমাণ কার্য, অরণ্যছেদন, অবাধ গবাদি পশুচারণ এবং জমির উপরিভাগের তৃণরাজি পোড়ানোর জন্য। ভূমিক্ষয়ের ফলে মৃত্তিকার উর্বরতা ও জলধারণক্ষমতা কমে যায় এবং জলভূমিতে মিশে জলজীবনকে বিপন্ন করে।
2)প্রশ্নঃ বৃক্ষচ্ছেদন
পৃথিবীর বনাঞ্চলগুলি মানুষের কাছে অশেষ মূল্যবান। যা দেশের অর্থনৈতিক বিকাশ এবং পরিবেশের মানসংরক্ষণ করে। কিন্তু সারা পৃথিবীতে অরণ্যভূমি কত হ্রাস পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে নগরায়নের প্রয়োজন মেটাতে অবাধে বৃক্ষচ্ছেদন এবং বনভূমিধ্বংস করা হচ্ছে। যার ফলে বন্যা, খরা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। এর থেকে বেঁচে থাকার উপায় হল যথেষ্ট পরিমান নতুন বনসৃজন ও বন নিয়ন্ত্রণ।
3)প্রশ্নঃ যানবাহন সৃষ্ট বায়ু দূষণ
মানুষের ব্যহত বিভিন্ন যানবাহন থেকে নিঃসৃত ধোয়া পরিবেশকে দূষিত করে। বাস, ট্রেন, মোটরগাড়ি, টেম্পো, লরি, ট্রাক ইত্যাদিতে জ্বালানী হিসাবে ব্যবহৃত শুদ্ধ বা অশুদ্ধ পেট্রোল, ডিজেল ইত্যাদির সম্পূর্ণ ও অসম্পূর্ণ দহনের ফলে বিভিন্ন বিষাক্ত গ্যাস যেমন কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি বাতাসে মিশে যায়। এছাড়া দহন না হওয়া কিছু হাইড্রোকার্বন জাতীয় যৌগ, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন বা কার্বন কণা ও লেড সোম ইত্যাদি বায়ুতে ভাসমান অবস্থায় থাকে যার ফলে বায়ু ভীষণভাবে দূষিত হয়।
4)প্রশ্নঃ খাদ্যশৃঙ্খল কি? উদাহরণসহ বিভিন্নপ্রকার খাদ্য পিরামিড বর্ণনা করুন।
খাদ্য খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে শক্তির ক্রমপর্যায়ের পরিবর্তিত রূপকেই খাদ্যশৃঙ্খল বলে। বিজ্ঞানী ওডামের মতে উৎপাদক কর্তৃক আবদ্ধ শক্তি পরপর বিভিন্ন খাদ্যস্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সর্বোচ্চ খাদ্যস্তরে পৌঁছানোরশৃঙ্খলাকে খাদ্যশৃঙ্খল বলে। বিভিন্ন প্রকার খাদ্য পিরামিড হল -
সংখ্যা পিরামিড় - ফাইটোপ্ল্যাঙ্কটন-ক্রাসটেসিয়ান- তিমি।
শাক্তির পিরামিড- উৎপাদক প্রাথমিক খাদক- গৌণ খাদক - প্রগৌণ খাদক।
জীবভর পিরামিড- ফাইটোপ্ল্যাঙ্কটন-জলের নিম্নের গাছপালা জুপ্ল্যাঙ্ককটন-মাছ
5)প্রশ্নঃ ।চিপকো আন্দোলন
১৯৭২ সালের ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশে তেহরী গাড়োয়াল অঞ্চলে এই আন্দোলনের সূচনা হয়। চিপকো’ কথাটির অর্থ আলিঙ্গন। বিত্তবান ঠিকাদার এবং শিল্পপতিদের নির্বিচারে বনভূমি ধ্বংস এবং বনসম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে এই আন্দোলন সংগঠিত হয়। আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সরলা বেন, মীরা বেন, সুন্দরলাল বহুগুণা, চন্দ্রিকা প্রসাদ ভাট ইত্যাদি পরিবেশবাদীরা। তারা ৩০০ কিমি পদযাত্রার পর অনশনে বসেন। যার তীব্রীকেন্দ্রীয় প্রশাসনের নজর কেড়েছিল।
6)প্রশ্ন : জীববৈচিত্রের সংকট
১৯৮৬ সালের রিপোর্টে বলা হয়েছে প্রতিদিন ৫০টির মতোপ্রজাতি পৃথিবী হতে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অরণ্য ধ্বংসের ফলে বিভিন্ন উদ্ভিদের প্রজাতি বিলুপ্ত প্রায় প্রজাতি হিসাবে চিহ্নিত। অন্যদিকে বহুস্ংখক পাখি, সরীসৃপ ও উভচর প্রজাতি আজ সম্পূর্ণ বিলুপ্ত হতে চলেছে। জীব বৈচিত্রের এই বিলুপ্তি জীব বৈচিত্রের সংকট হিসাবে চিহ্নিত হয়। জলবায়ুর পরিবর্তন, জলভাগ ও স্থলভাগের আয়তনের পরিবর্তন, একটি প্রজাতির বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আয়তনের পরিবর্তন ইত্যাদি প্রধান বিলুপ্তির কারণ।
7)প্রশ্নঃ বায়ুদূষণ নিবারন সংক্রান্ত আইন, ১৯৮১
বায়ুদূষণ সংক্রান্ত আইন সংসদে অনুমোদন পায় ২৫২ (১)ধারায়। ১২টি রাজ্যের অনুমোদন সাপেক্ষে ১৯৮১ সালে এটি আইনে রূপায়িত হয়। কেন্দ্রীয় সরকারের ধারা-২৫৩-র এই আইন আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সম্মেলনের মাধ্যমে গৃহীত হয়। এই আইনের মুখ্য ভূমি অনুসারে এই আইনটি UNO আয়োজিত ১৯৭২ এর স্টকহলম সম্মেলনে আলোচিত ও গৃহীত হয়।
7)প্রশ্ন : গ্রীনহাউস প্রভাব
পৃথিবীতে যে সমস্ত সমস্যা বর্তমানে মানুষের স্থায়িত্বকালকে বিপন্ন করে তুলেছে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা গ্রিন হাউস এফেক্ট’ তারমধ্যে অন্যতম। এককথায় এটি মানুষের সৃষ্ট তাপদূষণ সমস্যা। বাতাসের যে কার্বন মাটির নিচে জীবাশ্মরূপে কয়লা ও পেট্রোলিয়াম ভান্ডারের সৃষ্টি করেছিল তা মাত্র কয়েকশো বছরের মধ্যে অতি ব্যাপকভাবে বাতাসে ফিরিয়ে দেবার ফলে মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে।
8)প্রশ্নঃ জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা
১) বিশ্বের এক বৃহৎ উদ্ভিদ প্রজাতি সরাসরি মানুষ ও গবাদি পশুর খাদ্য উৎস হিসাবে ব্যবহৃত হয়।
২) উদ্ভিদ বৈচিত্র্য মানুষের বাড়িঘর নির্মাণ, কাগজ, আসবাবপত্র তৈরির কাঠ ও মন্ড সরবরাহ করে।
৩) বহু মানুষ খাদ্য হিসাবে যে মাছ খায় তার ৪০% আসে সমুদ্র থেকে।
৪) আদিম উদ্ভিদ ও প্রাণী প্রজাতি থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিন মানব প্রজাতির অস্তিত্ব এবং প্রগতির পথ এক অতি প্রয়োজনীয় সম্পদ।
9)প্রশ্ন : জীববৈচিত্র্য বলতে কি বোঝায় ? ভারতবর্ষের জীববৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।
উদ্ভিদজগৎ ও প্রাণীজগৎ নিয়ে গঠিত জীবজগৎ। তবে এই পৃথিবীর সমস্ত জীবজগৎ সম্পর্কে আমরা এখনোজানি না। এই জীবজগৎ বিশেষ বৈচিত্র্যপূর্ণ। পৃথিবীর জীবমন্ডলের প্রাণী ও উদ্ভিদের এই যে বৈচিত্র্য তাকে জীববৈচিত্র্য বলে। জীববৈচিত্র্য আবার সদাই পরিবর্তনশীল। ভারত জীববৈচিত্র্যে যথেষ্ট সমৃদ্ধ। অনুকূল পরিবেশের সহাবস্থানে ভারতে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যাও অনেক বেশি। ধান, পাট, নীল, কার্পাস, শশা, গোলমরিচ মিলেট ইত্যাদির উৎপত্তিস্থল ভারতবর্ষে। প্রাণীরও বিভিন্ন প্রজাতি আমরা দেখতে পাই। যা ভারতের জীববৈচিত্র্যকে অনেক বেশি ঐতিহ্যমন্ডিত করে তুলেছে।
10)প্রশ্ন : মৃত্তিকা অবনমনের কারণগুলি কি কি?
মৃত্তিকার অবনমনের পিছনে তিনটি কারণকে দায়ী করা যায়। যথা-
১) ভূমিক্ষয়ঃ ভূমিক্ষয়ের ফলে মৃত্তিকার উর্বরতা ও জলধারণ ক্ষমতা কমে যায়। মৃত্তিকার উপরিভাগের ক্ষয় জলাভূমিকে ভরাট করে এছাড়াও জলকে ঘোলাটে করে দূষিত করে, ফলে জলজ জীবকূলের জবন বিপন্ন হয়।
২) জমিতে যথেচ্ছ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারঃ কীটনাশক শুধু অবাঞ্ছিত কীটপতঙ্গের ক্ষতি করে না, বৃহত্তর জীব সমাজ এবং জীব চক্রেরও ক্ষতি করে।
৩) ভূমিতে লবনাত্মক জলের আধিক্য উষ্ণ জলবায়ু অঞ্চলে ভূমির উপরিভাগের জল বাম্পায়িত হয়ে গেলে ভূমির উপরিভাগে লবনের আধিক্য দেখা যায়। যা থেকে উদ্ভিদের হ্রাস পায় এবং শস্য উৎপাদন ক্ষমতা কমে যায়। দীর্ঘদিন জমিতে ভূ-গর্ভস্থ জল ব্যবহারের ফলে ভূমি লবনাত্মক ও অনুর্বর হয়ে ওঠে।
11)প্রশ্নঃ পুষ্টিচক্র কি ? বিভিন্ন প্রকারের পুষ্টিচক্রলি কি কি?
পুষ্টিচক্র : প্রোটোপ্লাজমের প্রধানমন্যায়নিক উপাদানসমূহ জীবমন্ডলে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত পথে পরিবেশ থেকে জীবে এবং জীব থেকে পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়। বিভিন্ন রাসায়নিক উপাদানের এই চক্রগুলিকে জীব-ভূ-রাসায়নিক চক্র বলে।
জীবের এই সকল উপাদান এবং যৌগের চক্রকে পুষ্টি চক্রও বলে।
বিভিন্ন প্রকার পুষ্টি প্রকৃর্তির রাসায়নিক চক্রগুলির মধ্যে কার্বনচক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, ফসফরাস চক্র, সালফার চক্র বিশেষভাবে উল্লেখযোগ্য।
12)প্রশ্নঃ বায়ুদূষণ কি? বায়ুদূষণের প্রধান কারণগুলি কি কি?
বায়ুদূষণঃ পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে বিভিন্ন ভৌত, রাসায়নিক ও জৈব পদার্থের অনুপ্রবেশ বা বায়ুর স্বাভাবিক উপাদানগুলির পারস্পরিক অনুপাতের পরিবর্তন যা প্রাণী বা উদ্ভিদের জীবনযাত্রার কোনও ক্ষতিকর প্রভাব বিস্তার করে তাকে আমরা বায়ুদূষণ বলে থাকি।
বায়ুদূষণের কারণগুলি হলঃ
i) প্রাকৃতি কারণ - জলাভূমি অঞ্চলে বা জীবদেহের পচনের ফলে সৃষ্ট মিথেন গ্যাস। ২) কয়লা ও পেট্রোলিয়াম খনিজাত গ্যাস। ৩) উল্কাপাতের ফলে ধাতু কণা। ৪) মহাজাগতিক ধূলাকণা, ৫) দাবানল, আগ্নেয়গিরির ফলে সৃষ্ট গ্যাস।
॥) যানবাহন সৃষ্ট কারণ : ১) সমস্ত রকম যানবাহনের জ্বালানীর ফলে ব্যবহৃত পেট্রোল ও ডিজেলের দহন, ২) সামুদ্রিক ও বায়ুয়ান থেকে নিতি ধোঁয়া। ৩) রাস্তা ও পুল তৈরীর পীচ গলানোর ধোঁয়া।
iii) শিল্পজাত কারন ১) বিদ্যুৎ শিল্প ২) অ্যাসিড শিল্প ৩) পেট্রোলিয়াম শিল্প ৪) রাসায়নিক শিল্প ।৫) অস্ত্র কারখানা এই বিভিন্ন কারণে বায়ু দূষিত হয়।
b) ইকোলজিকাল পিরামডি কাকে বলে?
বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলে উৎপাদক থেকে বিভিন্ন পুষ্ট স্তরকে সম্পর্কের ভিত্তিতে পর্যায়ক্রমে সাজালে যে পিরামিড আকৃতির জ্যামিতিক গঠন তৈরি হয় তাকে বাস্তুতান্ত্রিক পিরামিড বা Ecological pyramid বলে।
C)ইন-সি কনজারভেশন কাকে বলে ?
জীব গোষ্টীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতির নাম ইন-সিটু সংরক্ষণ বা ইনসিটু কনজারভেশন। জীব বৈচিত্রের সংরক্ষণ এভাবে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রভৃতি জায়গায় সম্ভবপর।
d)তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখুন।
এমন কোনো যন্ত্র বা ইঞ্জিন তৈরি করা অসম্ভব যা চক্রীয় প্রক্রিয়ায় ক্রিয়া করবে এবং নিম্ন উষ্ণতাবিশিষ্ট বস্তু থেকে তাপ শোষণ করে সেই তাপ উচ্চ উষ্ণতাবিশিষ্ট বস্তুতে বর্জন করবে যদি না বাইরে থেকে যন্ত্রটির ওপর কোনোকার্য করা হয়।
e)সিয়াল ও সিমার মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
১) সিয়াল হল ভূত্বকের ওপরের সব থেকে হালকা অংশ কিন্তু সিমা হল ভূত্বকের নীচের অপেক্ষাকৃত ভারী অংশ।
২) সিয়াল অংশে প্রধানত সিলিকা ও অ্যালুমিনিয়াম এই দুই মৌলিক পদার্থের প্রাধান্য থাকে কিন্তু ; সিমা স্তরে সিলিকা ও ম্যাগনেসিয়াম এর প্রাধান্য থাকে।
৩) সাধারণভাবে মহাদেশগুলি সিয়াল ভূত্বকে তৈরি হয় তাই এর আর একনা'ম মহাদেশীয় ভূত্বক। আর সমুদ্রতলদেশের ওপরের সামান্য পলিস্তর বাদ দিয়ে বাকি এলাকা এই সিমা ভূত্বক দ্বারা গঠিত তাই এর অপর নাম মহাসাগরীয় ভূত্বক।
13)খাদ্যশৃঙ্খল কাকে বলে? উদাহরণসহ লিখুন।
কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির খাদকের মধ্যে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে পুষ্টি উপাদান ও শক্তিপ্রবাহের ধারাবাহিক পর্যায়কে খাদ্যশৃঙ্খল বলে। উদাঃ সবুজ উদ্ভিদ গোরু গোরুর ফিতাকৃমি (উৎপাদক) (প্রাথমিক খাদক) (গৌণ খাদক)
14) বাস্তুতন্ত্রে শক্তি প্রবহনের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লিখুন।
১) বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ সর্বদা একমুখী। ২) এই শক্তি প্রবাহের প্রধান উৎস সৌরশক্তি ৩) বাস্তুতন্ত্রে প্রবাহিত শক্তি ধ্বংস হয় না, শুধুমাত্র এর রূপান্তর ঘটে ৪) এই শক্তিপ্রবাহ তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সুত্র মেনে চলে।
৮২)জৈব অক্সিজেন চাহিদা কাকে বলে?
জলে উপস্থিত জৈব উপাদানসমূহকে অণুজীবের দ্বারা বিয়োজিত করারজন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে জৈব অক্সিজেন চাহিদা বলে।
15) বারিমণ্ডলের গুরুত্বসমূহ লিখুন।
১) বারিমণ্ডল ছাড়া জলচক্ৰ অসম্পূর্ণ। জলসম্পদ সৃষ্টির জন্য জলচক্র অপরিহার্য ২) বারিমণ্ডলব্যতিত বাস্তুত অসম্পূর্ণ ৩) বারিমণ্ডল জলজ প্রাণী ও উদ্ভিদের ধারক বাহক ৪) বারিমণ্ডল প্রোটিনসমৃদ্ধ খাদ্যের উৎস, যেমন মাছ, ত্রিল, চিংড়ি, কাঁকড়া।
৮৪) জনস্বাস্থ্যের উপর শব্দদূষণের ক্ষতিকর প্রভাব লিখুন।
১) তাৎক্ষণিক প্রভাব – ক)কানে হঠাৎ তালা লেগে যেতে পারে খ) সামান্য শারীরিক কষ্ট হতে পারে গ)আংশিক বধিরতা আসতে পারে।
২) দীর্ঘস্থায়ী প্রভাব - ক)রক্তচাপ বৃদ্ধি পেতে পারে খ) শ্রবণেন্ত্রিয় অকেজো হতে পারে। গ) মানসিক তাবসাদ, খিটখিটে মেজাজ হতে পারে ঘ) স্মৃতিশক্তি হ্রাস, অনিদ্রা, স্নায়বিক দূর্বলতা হতে পারে।
16) বিশ্ব উষ্ণায়ন কাকে বলে
সূর্যের আলোকরশ্মি থেকে সৃষ্ট তাপশক্তির বেশ কিছুটা অংশ মহাশূন্যে না ফিরে গ্রিনহাউস গ্যাস আস্তরণ দ্বারা প্রতিফলিত হয়ে আবার পৃথিবীপৃষ্টে ফিরে আসে যার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, এই ঘটনাকে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন বা Global warming নামে চিহ্নিত করেছেন।
17) লা-নিনা কাকে বলে?
La Nina একটি স্পেনীয় শব্দ যার ইংরেজি অর্থ The girl child বা The little girl, বাংলার ছোট্টো মেয়ে। এল নিনোর সম্পূর্ণ বিপরীত শীতলপর্যায়ে যখন ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে শুস্ক ও শান্ত আবহাওয়া এবং পশ্চিমভাগে ব্যাপক বৃষ্টিপাতসহ আদ্র আবহাওয়া বিরাজ করে তখন তাকে লানিনা বলা হয়।
18)বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা
কোনো বাস্তুতন্ত্রের উৎপাদকস্তরে অর্থাৎ সবুজ উদ্ভিদের পাতার মেসোফিল কলায় প্রতি একক সময়ে যে পরিমাণ শর্করা জাতীয় খাদ্য বস্তু সংশ্লেষিত হয় তা উদ্ভিদটির উৎপাদন ক্ষমতা বলা হয় এবং একে গ্রাম/বগমি/দিন বা বছর (g/m2/ day/year অথবা ক্যালরি/ ঘনমি/ ঘন্টা এককে প্রকাশ করা হয়। বাস্তু তন্ত্রের শক্তির জোগান অনুসারে উৎপাদনশীলতা দুই প্রকার ১)মোট প্রাথমিক উপাদানঃ সালোকসংশ্লেষ এর মাধ্যমে সবুজ উদ্ভিদ যে পরিমাণ সৌরশক্তি শর্করাতে আবদ্ধ করে। ২) নীট প্রাথমিক উৎপাদন- বিকীয় কার্যে কিছু শক্তি ব্যয়ের পর যে অবশিষ্ট শক্তি থাকে।
19) তেহরী বাঁধ বিরোধী আন্দোলন
উত্তরপ্রদেশের উত্তর-পশ্চিম হিমালয় অঞ্চলে ভাগরথী ও ভিলগঙ্গা নদীর সংগমস্থলে তেহরি নামক জায়গায় এক বাঁধ প্রকল্পকে কেন্দ্র করে যে আন্দোলন তা তেহরি বাঁধ বিরোধী আন্দোলন নামে খ্যাত। উত্তরপ্রদেশের তেহরি জলার সদর শহর তেহরিতে পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ বাঁধ ২৬০.৫ মিটার উচ্চ নির্মাণের প্রকল্প গঠিত হয়। ১৯৮০ সালে ভারতসরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ গঠিত কমিশন বিভিন্ন ক্ষতিকারক দিকগুলি পর্যালোচনা করে ১৯৮৬ সালে একটি নিরাপদ বলে ঘোষণা করে।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
envs,
nsou assignment,
envs short notes,
netaji subhas open university,
nsou bdp assingment 2021,
nsou exam 2021,
nsou reduced syllabus,
assingment,
excellence academy,
bdp 1st year,
notes,
bdp 1 st year,
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thanks you for contacting EXCELLENCE ACADEMY
Please let us know how we can help you
Subscribe my You Tube channel :-
https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A
join my facebook group :-
https://www.facebook.com/groups/485319229356130/?ref=share
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
how can we help you